কাস্টমার ফিডব্যাক এর গুরুত্ব
কাস্টমার ফিডব্যাক কি? ফিডব্যাক মানে প্রতিক্রিয়া বা রেজাল্ট ও বলতে পারেন। কাস্টমার ফিডব্যাক বলতে আপনার পণ্য বা সেবা গ্রহণের পর কাস্টমার যে মন্তব্য বা প্রতিক্রিয়া জানায় তাই কাস্টমার ফিডব্যাক। ফিডব্যাক যে সব সময়ই পজিটিভ হবে এমন কিন্ত মনে করা যাবে না। ফিডব্যাক পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে। কাস্টমার ফিডব্যাকের গুরুত্ব: ফিডব্যাক পজিটিভ হোক আর নেগেটিভ হোক একটি ব্যবসার উন্নতির জন্য উভয় প্রকার ফিডব্যাক ই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবতে পারেন যে পজিটিভ ফিডব্যাক ভাল এটা জানি কিন্ত নেগেটিভ ফিডব্যাক কিভাবে গুরুত্বপূর্ণ হয়? নেগেটিভ ফিডব্যাকের গুরুত্ব পরে আলোচনা করব আগে পজিটিভ ফিডব্যাকের গুরুত্ব আলোচনা করি। পজিটিভ ফিডব্যাক: পজিটিভ ফিডব্যাক আপনার ব্যবসার মান অনেক বৃদ্ধি করে, নতুন কাস্টমার নিয়ে আসে সেই সাথে আপনাকে অনুপ্রাণিত ও করে । যেমন আমি মিষ্টি ও খেজুরের গুড় নিয়ে কাজ শুরু করেছি। এখন একজন কাস্টমার আমার কাছ থেকে খেজুরের গুড় নিয়ে যদি বলেন "গুড় অনেক ভাল ছিল এবং আপনার সার্ভিসেও আমি সন্তুষ্ট " তাহলে আমার অনেক পটেনশিয়াল কাস্টমার এই ফিডব্যাক পড়ার ফলে তারা আমার...