ই-কমার্স ওয়েবসাইট তৈরির সহজ প্লাটফর্ম স্টোরিয়া।
স্টোরিয়া (Storrea.com) ই-কমার্স ওয়েবসাইট বানানোর বাংলাদেশের সবচেয়ে সহজ এবং সুবিধাজনক প্লাটফর্ম। বাংলাদেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। আর এই সব উদ্যোক্তাদের টেকনিক্যাল কাজগুলো আরও সহজ এবং স্বল্পব্যয়ী করার জন্য বাংলাদেশের চার তরুণ প্রতিষ্ঠিত করেছেন স্টোরিয়া। ই-কমার্স মানেই প্রাথমিকভাবে আপনার থাকতে হবে একটি অনলাইন স্টোর বা ই-কমার্স ওয়েবসাইট যেখানে আপনি আপনার পণ্য উপস্থাপন করবেন আর ক্রেতারা আপনার ওয়েবসাইটে আপনার পণ্য দেখে অর্ডার দিবে। একটি ই-কমার্স সাইট তৈরি করার জন্য আপনাকে ডোমেইন, হোস্টিং, সাইট ডেভেলপমেন্ট, পেমেন্ট গেইটওয়ের সংযুক্তি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট টুল সহ আরো বেশ কিছু ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে। সাথে আছে সাইটের নিরাপত্তা, আপডেট এবং মেইনটেনেন্সের চিন্তা। আপনি যদি টেকনিকাল পারসন না হন তাহলে এই সবকিছু ম্যানেজ করার জন্য আপনাকে যেতে হবে একজন ওয়েব ডেভেলপারের কাছে। খরচ করতে হবে মোটা অংকের টাকা। কিন্ত স্টোরিয়াতে আপনি নিজেই আপনার...