পডকাস্ট সমাচার : গল্পে গল্পে পডকাষ্ট।
পডকাস্ট নিয়ে এটি আমার দ্বিতীয় পোষ্ট । আগের পোষ্টে পডকাস্ট কি সেটা তুলে ধরেছিলাম । এই পোষ্টে গল্পে গল্পে একটু বুঝানোর চেষ্টা করব। Raisa Tasnim আপু অনেক মজার মজার গল্প জানে । তাঁর ছোট ভাই বোনেরা এমনকী বড়রাও তাঁকে পেলে গল্প না শুনে ছাড়ে না। রাইসা আপু একদিন চিন্তা করল যে মানুষ আমার গল্প এতো পছন্দ করে তাহলে আমি রেডিও বা টিভি তে আমার গল্প বললে কেমন হবে ? অনেক মানুষ আমার গল্প শুনতে পারবে। কিন্তু রেডিও তে চান্স পাওয়া তো আর চারটেখানি কথা না। তাই সে পরামর্শ নেওয়ার জন্য আমার আপু Afrina Sharmin এর কাজে গেল। আফরিনা শারমিন আপু একটু ইনটারনেট টিন্টারনেট ভাল বুঝে আবার নাকি ফ্রিলান্সিং ও করে। তাই রাইসা আপু আসলো আফরিনা আপুর কাছে। আফরিনা আপু সব শুনে বললো এটাতো কোনো ব্যাপারই না। এই ইন্টারনেটের যুগে কি রেডিও টিভির আর বেইল আছে? তুমি তোমার গল্প ইউটিউবে ছারতে পার । তাহলে সারা বিশ্বের মানুষ তোমার গল্প শুনতে পারবে। রাইসা আপু বলল ইউটিউবে তো মানুষ ভিডিও দেখে এতে আবার অনেক এমবি ও লাগে কিন্তু আমার তো ভিডিওর দরকার নাই আমি শুধু আমার অডিও গল্প শুনাতে চাই , আমি আমার ফেস দেখাব না । আফরিনা আ...