শফীউদ্দিন সরদার নাটোরের কৃতি সন্তান।
শফীউদ্দিন সরদার (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত) বরেণ্য কথা সাহিত্যিক শফিউদ্দিন সরদার নাটোরের একজন কৃতিসন্তান । গল্প, কবিতা, নাটক, উপন্যাস, রম্য, শিশু সাহিত্য সর্বোপরি সাহিত্যের প্রায় সকল শাখায় তার পদচারণা বিদ্যমান। নাটোরের এই কিংবদন্তি ১৯৩৫ সালের ১লা মে নাটোর জেলা সদরের হাটবিলা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমাতুল্লাহ সরদার এবং মায়ের নাম খুকী বেগম। বাল্যকালে উনার বাবা মারা যাওয়ায় অনেক কষ্ট করে উনার মা উনাকে তৎকালীন গ্রাম্য টাউট বাটপার, মাতাব্বর এবং নায়েবের অত্যাচার উপেক্ষা করে বহুত কষ্টে লেখাপড়া করান। জনাব শফিউদ্দিন সরদার ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন (এস এস সি) পাশ করার পর কারমাইকেল কলেজ থেকে আইএ, বিএ অনার্স এবং এমএ পাশ করার পর ঢাকা টিটি কলেজ থেকে বিএড ডিগ্রি লাভ করেন। অতঃপর লন্ডন থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করে দেশে ফিরেন। দেশে ফিরে তিনি শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন এবং পর পর কয়েকটি হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার পর স্ব উদ্যোগে নিজ এলাকায় (হাটবিলার পাশের গ্রাম ) করেরগ্রামে "করেরগ্রাম হাইস্কুল" প্রতিষ্ঠ...