Posts

Showing posts with the label Tips & Tricks

ফেসবুকে স্টাইলিশ লেখা পর্ব-০১

Image
আসসালামুআলাইকুম।  আশা করছি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আজকাল অনেকেই বিভিন্ন স্টাইলে ফেসবুকে পোষ্ট দিচ্ছেন দেখে অনেকে আবার অবাক হয়ে দেখছে। তাই ভাবলাম এই বিষয়ে কিছু লেখব। আজ বেশি কথা না বারিয়ে মূল আলোচনায় চলে যাই। ফেসবুকে বিভিন্ন স্টাইলে লেখার জন্য একটি ওয়েব সাইট আছে । ওয়েবসাইটের লিংক https://yaytext.com/ এই ওয়েব সাইটে গিয়ে একটি লেখার বক্স পাবেন। তার নিচেই বিভিন্ন স্টাইলের ফন্ট আছে । বোল্ড, ইটালিক সহ অনেক ফন্ট। আপনি যেই লেখা স্টাইল করতে চান সেটি্ ঐ বক্সে লেখে নিচের যে ফন্ট পছন্দ সেই ফন্ট পাশে কপি লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। তারপর ফেসবুকের পোষ্ট লেখার জায়গায় এসে পেস্ট করতে হবে। তাহলেই আপনার পছন্দের স্টাইল পেয়ে যাবেন আপনার পোষ্টে।

গুগল সার্চের কৌশল ০৭

Image
আসসালামুআলাইকুম।  আশাা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি। আজকে ফ্রি সময় পেয়েছি । তাই সকাল সকাল গুগল সার্চের পোষ্ট নিয়ে হাজির হলাম। এই সপ্তাহে যেহেতু আমার নাইট ডিউটি । তাই, এই সপ্তাহ প্রতিদিন সকালেই পোষ্ট দিব, ইনশাআল্লাহ । গুগল সার্চ এর বিভিন্ন কৌশল সম্পর্কে আমাদের জানা হলো । এখন একটু ব্যতিক্রমি কিছু জানব। গুগল কে আপনি ক্যালকুলেটর, স্টপওয়াচ, টাইমার , ইউনিট কনভার্টার এবং কারেন্সি কনভার্টার হিসেবেও ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেটর: মনে করেন আপনি 45-9+4*7/9 এই অংকটি করবেন কিন্তু ক্যালকুলেটর নেই। এই অংকটি শুধু গুগল সার্চবারে লিখে সার্চ দিলেই এর উত্তর সহ একটি ক্যালকুলেটর চলে আসবে। আপনি সেই ক্যালকুলেটর ব্যবহার করে যে কোনও অংক করতে পারে।  আবার মনে করেন আপনি sin77˚ এর মান জানেন না। তাহলে sin77˚ লিখে সার্চ দিলেই এর মান চলে আসবে।    টাইমার এবং স্টপওয়াচ: গুগলে টাইমার বা স্টপওয়াচ লেখে সার্চ দিলেই আপনার সামনে একই সাথে টাইমার এবং স্টপওয়াচ এনে দিবে। আপনি টাইমার এ ১০ মিনিট সেট করে একটি পোষ্ট লেখা ...

গুগল সার্চের কৌশল-০৬

Image
আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালই আছি। গুগল সার্চ এর কৌশল নিয়ে এটি আমার ষষ্ঠ পোষ্ট। জানিনা, আপনারা কে কতটুকু উপকৃত হয়েছেন। কিন্তু আমি অনেক উপকৃত হয়েছি। আমার লেখার গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আজকে বেশি কথা না বলে মুল বিষয়ে চলে যাব। আজকে আমরা জানব, কি ভাবে কোন নির্দিষ্ট ফরমেটের ফাইল গুগল থেকে সার্চ করা যায়। মনে করেন আমি কম্পিউটার হার্ডওয়্যার এর উপর   একটি ডকুমেন্ট চাচ্ছি যার ফাইল ফরমেট হবে পিডিএফ। তাহলে গুগলের সার্চ বারে এভাবে লিখতে হবে। Computer hardware filetype:pdf আবার আপনি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চান তাহলে লেখতে হবে Computer hardware filetype:ppt এভাবে আপনি যে কোন ফরমেটের ডকুমেন্ট গুগল থেকে বের করতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।