নাটোর জেলার সংক্ষিপ্ত ইতিহাস।
ছবি: চলন বিল। PC: vromonguide.com নাটোর চলন বিলের অবারিত জল জলরাশির কোলে গড়ে উঠা এক সমৃদ্ধ জনপদ। অর্ধবঙ্গেশ্বরী রাণী ভবানীর স্মৃতি বিজরীত উত্তরা গণভবন ও কাচাগোল্লা খ্যাত রাজ রাজষীর ঐশ্বর্যমণ্ডিত জেলা নাটোর । জীবনানন্দ দাশের কিংবদন্তী তুল্য বনলতা সেন এই খ্যাতির পালকে যুক্ত করেছে ভিন্ন মাত্রা । উত্তরবঙ্গের শহর গুলোর মধ্যে নাটোর একটি প্রচীনতম শহর। ১৭৬৯ - ১৮১৫ সাল পর্যন্ত নাটোর ছিল রাজশাহী জেলা সদর। ১৮৪৫ সালে এটি প্রশাসনিক নাটোর মহকুমা সৃষ্টি হয় এবং নাটোর পৌরসভা স্থাপিত হয় ১৮৬৯ সালে। সর্বশেষ এটি নাটোর জেলার মর্যাদা লাভ করে ১৯৮৪ সালে। নাটোর জেলার পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা। পশ্চিমে রাজশাহী জেলা। উত্তরে বগুড়া ও নওগা জেলা এবং দক্ষিণে কুষ্টিয়া এবং পাবনা জেলা অবস্থিত। নাটোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে দিঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত। রাজা রামকান্ত নাথের স্ত্রী রাণী ভবানী তার নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে দিঘাপতিয়া পরগনা দান করেন। উল্লেখ্য যে, রাজা রামজীবন মারা যাওয়ার পর দয়ারাম রাজা রামকান্ত নাথের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন এবং নাটোর রাজ্যের রাজকার্...