RSC Electrical Audit এ যে সকল বিষয় গুলো দেখা হয়।

 

RSC Electrical Audit
প্রথমে জেনে নিই RSC কি?

RMG (Readymade Garments) Sustainability Council কে সংক্ষেপে RSC বলা হয়। এই প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশের গার্মেন্টস কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করে।

তৈরি পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কারখানার Electrical, Fire safety, Structural এবং Boiler Safety এর অডিট করে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তা ফলোয়াপ করে। সর্বশেষ কারখানায় যদি কোন নিরাপত্তা ইস্যু না থাকে তাহলে নিরাপদ কারখানা হিসেবে সার্টিফিকেট প্রদান করে থাকে।


RSC Electrical Audit এ সাধারণ যে সকল বিষয় গুলো দেখা হয়।
১. Electrical Single Line Diagram (SLD)
Main incoming থেকে একদম Final Load পর্যন্ত সঠিক SLD আছে‌ কি না।‌ বাস্তব ইন্সটলেশনের সাথে SLD মিল আছে কিনা এবং ‌SLD হালনাগাদ করা আছে কিনা এগুলো একদম প্রথমেই চেক করা হয়।

২. Load Calculation
লোড অনুযায়ী ট্রান্সফরমার এবং জেনারেটর এর ক্যাপাসিটি সঠিক আছে কিনা, সার্কিট ব্রেকার,‌ বাসবার এবং ক্যাবলের সাইজ লোড অনুযায়ী যথেষ্ট কিনা সেটা দেখা হয়।

৩. Cable Safety
ক্যাবলের ইন্সুলেশন ঠিক আছে কিনা, ক্যাবল সঠিক ট্রে বা সাপোর্টে আছে কিনা, কোনো ধরনের হিটিং সাইন আছে কি না এবং কোনো ধরনের exposed wiring আছে কিনা ইত্যাদি গুরুত্বের সহিত দেখা হয়।
৪. Earthing & Grounding
ইলেকট্রিক্যাল প্যালেন এবং মেশিনের বডিতে সঠিকভাবে আর্থিং করা আছে কিনা, নিউট্রাল এবং বডি আর্থিং পৃথকভাবে করা আছে কিনা এবং বিশেষ করে আর্থ রেজিস্ট্যান্স এর মান এক ওহমের কাছাকাছি আছে কিনা।

এছাড়াও Lightning Protection System (LPS) ঠিক মতো করা আছে কিনা এবং LPS এর আর্থ রেজিস্ট্যান্স এর মান সন্তোষজনক সীমার মধ্যে আছে কিনা তা দেখা হয়।

৫. Protection Systems
ACB, MCCB, Overload Relay প্রভৃতি সেটিং সঠিক সীমার মধ্যে আছে কিনা তা দেখা হয়।

৬. Thermography
Panel hotspot, overheated circuit breaker/contact point, loose connection প্রভৃতি আছে কিনা তা দেখা হয়।

৭. Panel Safety
Panel এর সামনে ও দুই পাশে পর্যাপ্ত ক্লিয়ারেন্স আছে কিনা, ডেঞ্জার সাইন, রাবার ম্যাট‌ প্রভৃতি আছে কিনা তা বিশেষভাবে দেখা হয়।

৮. Documentation

RSC Electrical Safety Audit নিম্নোক্ত ডকুমেন্ট গুলো দেখে থাকে।
  • Single line diagram (SLD)
  • Electrical Layout Diagram (ELD)
  • Lightning Protection system (LPS)
  • Substation licence (initial and renewal)
  • Transformer oil test report
  • Thermography scan test report
  • Insulation resistance test report
  • Earth pit resistance test report
  • 2 years maintenance schedule
  • Lock out Tag out policy and register.
  • Panel check list
  • Electrical safety training records

Comments

Popular posts from this blog

Kachagolla of Natore.

10 Tips for Starting An e-Commerce Business.

স্টোরিয়াতে ই-কমার্স ওয়েবসাইট তৈরি এবং থিম কাস্টমাইজেশন