RSC Escalation Protocol
নিচের যেকোনো কারণে RSC Escalation দিতে পারে:
🔶RSC ইঞ্জিনিয়ারকে কারখানায় প্রবেশ করতে না দেওয়া।
🔶Inspection-এ Immediate Risk পাওয়ার পরও তাৎক্ষণিক সমাধান না করা।
🔶CAP (Corrective Action Plan)-এর কাজ নির্ধারিত সময়ে শেষ না করা।
🔶Electrical CAP-এ দীর্ঘদিন কোনো অগ্রগতি না হওয়া।
🔶DEA, EA, FADS, SUPS ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্ট সময়মতো জমা না দেওয়া।
🔶Safety Committee Training-এ অংশগ্রহণ না করা।
🔶OSH Complaint তদন্তে সহযোগিতা না করা।
🔶Pre-T&C বা T&C-এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট বারবার অসম্পূর্ণ জমা দেওয়া।
Stage 1 (প্রথম সতর্কতা)
যদি কারখানা RSC-এর নির্দেশনা অনুযায়ী কাজ না করে:
🔶RSC একটি Escalation Letter (EL) পাঠায়।
🔶৫ দিনের মধ্যে কারখানাকে RSC-কে জানাতে হয় তারা কীভাবে সমস্যার সমাধান করবে।
🔶প্রতিটি Non-Compliance (NC)-এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়।
🔶সময়মতো সমাধান না করলে Stage 2-এ চলে যায়। 👇
Stage 2 (গুরুতর সতর্কতা)
এই পর্যায়ে:
🔶RSC, Factory, Brand, BGMEA/BKMEA ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে বাধ্যতামূলক মিটিং হয়।
🔶কী কী সমস্যা আছে এবং কীভাবে সমাধান করতে হবে তা বিস্তারিত আলোচনা হয়।
🔶একটি নির্দিষ্ট সময়সীমার Action Plan তৈরি করা হয়।
🔶RSC নিয়মিত Follow-up Inspection করে।
Action Plan অনুযায়ী কাজ না করলে Stage 3-এ পাঠানো হয়।👇
(তবে যদি কারখানার রেমেডিয়েশনের খরচ বহন করা সম্ভব না হয়, তাহলে International Accord-এর মাধ্যমে ব্র্যান্ডের কাছে আর্থিক সহায়তা চাওয়া যায়। সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত Escalation সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।)
De-escalation (Escalation থেকে বের হওয়া)
যদি কারখানা:
সব NC ঠিকভাবে সমাধান করে,
RSC তা যাচাই করে, নতুন কোনো Escalation Issue না থাকে, তাহলে কারখানাকে Escalation থেকে সরিয়ে (De-escalate) দেওয়া হয়।
Stage 3 (সবচেয়ে কঠোর ব্যবস্থা)
যদি Stage 2-এর পরও সমস্যা সমাধান না হয়:
🔶কারখানাকে Stage 3-এ নেওয়া হয়।
🔶ব্র্যান্ডগুলোকে ওই কারখানার সঙ্গে ব্যবসা বন্ধ করার অনুরোধ করা হয়।
🔶বিষয়টি RSC-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
🔶RSC ওই কারখানার সঙ্গে Inspection, Remediation, Trainingসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়।
🔶কারখানাটি DIFE-এর কাছে হস্তান্তর করা হয়।
UD Suspension
Stage 3-এ গেলে:
🔶RSC, BGMEA/BKMEA-কে ওই কারখানার Utilization Declaration (UD) বন্ধ করার অনুরোধ করে।
🔶BGMEA/BKMEA সাধারণত ৪ সপ্তাহের মধ্যে UD স্থগিত করার প্রমাণ RSC-কে পাঠায়।

Comments
Post a Comment